শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসা ম্যালেরিয়ার ওষুধ সেবনে কোনো উপকারিতা নেই

ডেস্ক রিপোর্ট : [২] করোনা চিকিৎসায় একসময় ভারতের তৈরি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে আশাবাদী হয়ে উঠেছিল সবাই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধকে ‘গেমচেঞ্জার’ হিসেবেও আখ্যায়িত করেছিলেন। কিন্তু বিস্তারিত গবেষণার পর হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সব আশা ভেঙে গেছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশে^র বেশ কয়েকটি ল্যাবে ওষুধটি অকার্যকর প্রমাণিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার যুক্তরাজ্যের বৃহৎ গবেষণা অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ের ট্রায়ালেও উঠে এসেছে করোনা চিকিৎসায় ওষুধটি

[৩] সেবনে আসলে কোনো উপকারিতা নেই; বরং এটি সেবনে বেশ কিছু পাশর্^প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়, যা কখনো কখনো প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। তাই ওষুধটির প্রয়োগ ও ট্রায়াল এখনই বন্ধ করা উচিত বলে মত দিয়েছেন গবেষকরা।

[৪] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও করোনা প্রতিষেধক উদ্ভাবন কার্যক্রমের সহ-গবেষক মার্টিন লন্ড্রি বলেন, ‘আমরা এই বলে সমাপ্তি টানতে চাই যে হাইড্রোক্সিক্লোরোকুইন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে পারে না। কেবল যুক্তরাজ্যেই নয়, বিশ্বজুড়ে অনেক দেশেই এই ওষুধের প্রয়োগ হচ্ছে, যেটা বন্ধ করা উচিত।’

[৫] এএফপি জানায়, এই গবেষণার জন্য যুক্তরাজ্যের ১৭৫টি হাসপাতালের ১১ হাজার কোভিড আক্রান্তকে বাছাই করা হয়। তাদের মধ্যে ১ হাজার ৫৪২ জনকে অন্যান্য চিকিৎসাসেবার পাশাপাশি হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয়। পাশাপাশি ৩ হাজার ১৩২ জনকে আলাদাভাবে দেওয়া হয় শুধু প্রচলিত চিকিৎসা। কিন্তু এতে মৃতের হারে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি। পাশাপাশি এই গবেষণায় ওষুধটি প্রয়োগে রোগীদের হাসপাতালে থাকার সময় কমে আসারও কোনো প্রমাণ মেলেনি। লন্ডন ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক পিটার ওপেন’শ বলেন, ‘এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। এর মাধ্যমে আমরা স্পষ্ট প্রমাণ পেয়েছি যে, হাসপাতালে ভর্তি রোগীদের ওপর হাইড্রোক্সিক্লোরোকুইনের কোনো প্রভাব নেই।’

  • সর্বশেষ