শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ রক্তচাপের রোগীদের করোনায় মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ

নিউজ ডেস্ক : উচ্চ রক্তচাপের রোগীদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি। সাম্প্রতিক সময়ে এক গবেষণা বলছে, উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের করোনায় মৃত্যুর হার দ্বিগুণ। খবর সিএনএন।

উচ্চ রক্তচাপ গুরুতর লক্ষণগুলোর ঝুঁকি আরও খারাপ দিকে নিয়ে যায়। ইউরোপীয়ান হার্ট জার্নালের সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে এই ঝুঁকি কতটা ভয়াবহ।

উহানের ২ হাজার ৮৬৬ জন রোগীর ওপর সম্প্রতি একটি গবেষণা চালানো হয়েছে। ইন্টারন্যাশনাল টিম অব রিসার্চারের এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনের জিজিয়াং হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ফেই লি এবং লিং তাও।

ওই রোগীদের মধ্যে ৩০ ভাগ করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। এক বিবৃতিতে লিং তাও বলেন, উহানে গত ফেব্রুয়ারিতে যখন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করলাম আমরা লক্ষ্য করলাম যে, যারা মারা যাচ্ছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল উচ্চ রক্তচাপের রোগী।

যাদের মধ্যে করোনার কম লক্ষণ থাকে তাদের চেয়ে উচ্চ রক্তচাপে আক্রান্তদের মৃত্যুহার বেশি। গবেষকদের ওই দলটি দেখতে পেয়েছে যে, উচ্চ রক্তচাপ আছে এমন ৪ শতাংশ রোগী মারা গেছে। অপরদিকে, উচ্চ রক্তচাপ নেই এমন ১ দশমিক ১ শতাংশ রোগী মারা গেছে।

শুধুমাত্র উচ্চ রক্তচাপই নয়, সাম্প্রতিক সময়ের বেশ কিছু গবেষণা বলছে যে, আগে থেকেই অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। সূত্র : জাগোনিউজ২৪

  • সর্বশেষ