শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযান: ৪ মন্ত্রণালয়ের ১১৬ কর্মকর্তা গ্রেপ্তার

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ তদন্তের পর দেশটির ওভারসাইট অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি (নাজাহা) এই অভিযান পরিচালনা করে। আরবি দৈনিক ওকাজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নাজাহা জানায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশব্যাপী পরিচালিত একাধিক অভিযানে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই মাসে দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১ হাজার ৪৪০টি পরিদর্শন অভিযান চালানো হয়।

advertisement

জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পৌর ও আবাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

সংস্থাটি আরও জানায়, মূলত ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযুক্তদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

advertisement

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নাজাহা জানায়, জনস্বার্থে রাষ্ট্রীয় অর্থের সুরক্ষা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

advertisement

এ ছাড়া আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির কোনো সন্দেহজনক তথ্য নির্ধারিত চ্যানেলের মাধ্যমে জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং নাজাহার নিজস্ব ওয়েবসাইট।

কর্তৃপক্ষ আরও জানায়, স্বচ্ছতা জোরদার, দুর্নীতিবিরোধী জাতীয় প্রচেষ্টা ও সুশাসন প্রতিষ্ঠায় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ