শিরোনাম
◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটির কাপ্তাই এই প্রথম করোনার উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি : [২] রাঙামাটির কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে সিঅং প্রু মারমা (২৬) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) বিকাল ৫টায় নিজ বাড়িতে মারা যান তিনি। সিঅং প্রু মারমা রাইখালীর পূর্ব কোদালার উথোয়াই প্রু মারমা ছেলে। তিনি চট্টগ্রামের রয়েল হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন।

[৩] জানা গেছে, তিনি ৭ দিন আগে জ্বর নিয়ে ওই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুদ আহম্মেদ চৌধুরী। তিনি বলেন, তার শরীরে করোনার উপসর্গ ছিল বলে স্থানীয়রা আমাদের জানান। আজ তার নমুনা নিতে যাওয়ার কথা ছিল। তবে নমুনা নিয়ে যাওয়ার আগেই হঠাৎ মারা গেলেন তিনি। আমরা তারপরও তার নমুনা সংগ্রহ করছি। রাতেই নমুনা চট্টগ্রামে পাঠানো হবে।

[৪] উল্লেখ্য যে রাঙামাটি জেলায় অধিকাংশ করোনা পজেটিভ সনাক্ত হয় হাসপাতালের ডাক্তার ,নার্স ,আয়া ও সংশ্লিষ্টরা । এই রিপোর্ট লেখা পর্যন্ত রাঙামাটি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা -৬০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়