শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজর ডা. খোশরোজ সামাদ : করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন, নির্ঝরের স্বপ্নভংগ

মেজর ডা. খোশরোজ সামাদ : ১।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টুইট বার্তায় কোভিড -১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন এই দুটি ওষুধের যুগপৎ প্রয়োগে আরোগ্য সাধনের কথা জানান।এটি ভাইরাল হয়। ফলে বিশ্ব সবাস্থ্য সংস্থা অনুমোদন না দিলেও পৃথিবীর অনেক মানুষই এই দুটি ওষুধের ব্যাপারে বিশেষ আগ্রহী হন।এমন কি প্রতিষেধক হিসেবে অনেককে হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করতে দেখা যায়। এই বাও বাতাস বাংলাদেশে আসে। ফার্মেসী থেকে দ্রুত এই ওষুধটি নিঃশেষ হয়ে যায়।

২।হাইড্রোক্সিক্লোরোকুইনিন মূলত ম্যালেরিয়ার ওষুধ।বিভিন্ন রিউমাটিক সমস্যাতেও এর ব্যবহার আছে। অতি সম্প্রতি জার্নাল অব মেডিকেল এসোসিয়েসন জানায় কোভিড -১৯ এর চিকিৎসায় ওষুধটি ' তেমন কোন বিশেষ লাভ ' তো আনতেই পারে নি বরং হৃদরোগের ঝুঁকি আশংকাজনকভাবে বাড়িয়েছে। এর ফলে মৃত্যুও হতে পারে।হাসপাতালে ভর্তি জটিল ৭৩৫ জন রোগীর উপর গবেষণা চালিয়ে এই মত দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বিশ্ব সবাস্থ্য সংস্থা এই ওষুধ ব্যবহার করতে নিষেধ করে। অতি সম্প্রতি বাংলাদেশের জাতীয় কারিগরী পরামর্শক কমিটি কোভিড -১৯ রোগে এর ব্যবহার বন্ধ করবার পরামর্শ দেয়।

৩।' পথিক তুমি কি পথ হারাইয়াছো? ' চিকিৎসা বিজ্ঞানের পৃথিবীর অন্যতম অগ্রবর্তী দেশের স্বয়ং প্রেসিডেন্টের কথা ' চিরসত্য ' হিসেবে সাধারণ মানুষ বিবেচনায় নিবে এটিই সবাভাবিক। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে ব্যর্থ চেষ্টা করে তেমনই করোনার ভয়ে ভীত কোটি কোটি মানুষ যারা হাইড্রোক্সিক্লোরোকুনিনের উপর আস্থা রেখেছিল এই ঘোষণার আশা ভংগের বেদনায় তারা নতুন করে শিহরিত হয়ে উঠল।

৪।কিছুই কি করার নেই? আছে। সোসাল ডিস্ট্যান্টিং, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার মাঝেই আছে 'করোনা বশীকরণের অব্যর্থ তাবিজ। '

লেখক : মেজর ডা. খোশরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিষ্ট ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়