শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পর্যায়ে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে ভাড়া নির্ধারণে সভা শনিবার

আনিস তপন : [২] শুক্রবার বিকেলে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে গণপরিবহন চালুর নিমিত্তে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনসহ অংশীজনদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন ।

[৩] সভা শেষে সড়ক সচিব জানান, সীমিত পর্যায়ে গণপরিবহন চালানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। এছাড়া গণপরিবহনের ভাড়ার বিষয়টি আগামীকাল ভাড়া নির্ধারণ বিষয়ক কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

[৪] এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন শাজাহান খান এমপি ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, মো. মসিউর রহমান রাঙ্গা, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, খন্দকার এনায়েত উল্লাহ, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, রমেশ চন্দ্র ঘোষ, চেয়ারম্যান বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন , মো. হাসানুল কবির, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি, ওসমান আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, মো. রুস্তম আলী খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

[৫] এছাড়া মো: হায়দার আলী খান, এডিশনাল ডিআইজি পুলিশ হেডকোয়ার্টারসহ মন্ত্রণালয় ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়