শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে কালবৈশাখীর ঝড়ে ঘরবাড়ি ও কৃষকের ব্যাপক ক্ষতি

তপু সরকার হারুন : [২] শেরপুরের ঝিনাইগাতীতে কালবৈশাখীর ছোবলে ঘরবাড়ি, গাছপালা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানাযায় । ২৪ মে রোববার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ ক্ষতি সাধিত হয়। এতে প্রায় অর্ধশত লোকের বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে বিধ্বস্ত বাড়ি ঘরে লোকজন খোলা আকাশের নিচে। ঝড়ের তান্ডবে কৃষকদের বিভিন্ন জাতের সবজির ক্ষেত ও মাচা বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে গেছে।এতে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

[৩] শতাধিক কৃষকের সবজি ক্ষেত সবজি ক্ষেতের ক্ষতি সাধিত হওয়া তারা এখন দিশেহারা হয়ে পরেছেন। নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা বলেন, কালবৈশাখী ঝড়ে ওই গ্রামের শতাধিক কৃষকের সবজি ক্ষেতের ক্ষতি ও অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর বলেন, কালবৈশাখীর তান্ডবে সবজি ক্ষেতের কিছু মাচা বিধ্বস্ত হয়েছে। এতে তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই। যাদের ক্ষতি হয়েছে তাদের কৃষি প্রনোদনার আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়