শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জ্বর-কাঁশিতে নয়, গরিব মরে খিদেয়, করোনার পর ঘূর্ণিঝড়ে দিশেহারা কলকাতার রিকশাওয়ালা

আক্তারুজ্জামান : [২] জীবন কখনওই খুব সহজ ছিল না উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সন্তোষ সাউয়ের। কিন্তু কলকাতার অলিগলিতে রিকশা নিয়ে পৌঁছে যাওয়া সন্তোষের জীবনটা একেবারে কঠিন এক প্রান্তে নিয়ে এসেছে লকডাউন ও ঘূর্ণিঝড় আমফান। দিনে একসময় ৩০০-৪০০ টাকা রোজগার করা কোনও ব্যাপার ছিল না। এমনকী কোনও কোনও ভাল দিলে ৫০০ টাকাও হয়ে যেত। খবর : এনডিটিভি।

[৩] কিন্তু আজ ৫০ টাকাও দৈনিক রোজগার হয় না। স্ত্রী ও বারো বছরের ছেলেকে নিয়ে এক ঝুপড়িতে থাকেন সন্তোষ। আমফানের দাপটে উড়ে গিয়েছিল ঘরের চাল। চারদিন পরে প্লাস্টিক শিট ও বাঁশের সাহায্যে কোনও মতে ছাদ তৈরি করা গিয়েছে। তিনি জানাচ্ছেন, গত চার দিন ধরে হারানো ছাদের পরিবর্তে প্লাস্টিক শিট ও ছাদের সাহায্যে আবার ছাদ ফিরে পেয়েছি। কিন্তু আবার তুফান এলে কী হবে?'

[৪] ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সন্তোষ জানিয়েছেন, ‘লকডাউনের পরে সব বদলে গেছে। একবার আমাকে ব্যাটন দিয়েও মেরেছিলেন এক পুলিশকর্মী। আমার জ্বর হয় না। গরিবদের কখনও জ্বর হয় না। তারা খিদেতে মরে। এটা বলতে বলতে ডান হাত দিয়ে চোখের পাশ স্পর্শ করেন সন্তোষ। সম্ভবত চোখের জল আটকাতে।

[৫] পকেটে পড়ে থাকা তিনটি দশ টাকার কয়েন ও সামান্য খুচরা পয়সা দেখিয়ে প্রতিবেদককে সন্তোষ জানান, ঝড় আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তার কাঁপতে থাকা হাতের মধ্যে ঝনঝন করে বেজে ওঠে খুচরো পয়সার অসহায়তা।

[৬] কিন্তু বিনা পরিশ্রমে কারও থেকে পয়সা নিতে রাজি নন তিনি। স্পষ্ট জানাচ্ছেন, আমি ভিখারি নই। আপনি বলুন কোথায় নিয়ে যেতে হবে... শ্যামবাজার, বারাকপুর, সোদপুর। তারপর পয়সা দিন। প্রতিবেদক হাত বাড়িয়ে ১০০ টাকা দিলে সেটা সরিয়ে দিয়ে সন্তোষ জবাব দেয়, আমার লাগবে না।

[৭] রাজ্য সরকারের প্রতিশ্রুতিমতো ৫ কেজি চাল ও ডালের কিছুই পাননি। তবে স্বেচ্ছাসেবী এক সংস্থা থেকে ১০ কেজি চাল, আলু ও সাবান পেয়েছিলেন। এখন আবার অভাব জাঁকিয়ে বসেছে। একমাত্র ছেলে পড়ে ক্লাস ফোরে। সন্তোষ জানেন না, লকডাউনের পরে স্কুলে ফেরত পাঠাতে পারবেন কিনা ছেলেকে।

[৮] কেন রিকশা না চালিয়ে স্থানীয় জুটমিলে কাজ নিচ্ছেন না? সন্তোষ জানাচ্ছেন, রিকশা চালানো ছাড়া আর কিছুই যে শেখেননি তিনি।

[৯] সন্তোষ এও জানেন না, কলকাতাতেই থাকবেন, নাকি ফিরে যাবেন? ভেবে পান না তিনি। কোনও দিশা মেলে না। ‘সিটি অফ জয়'-এই বেঁচে থাকতে চেয়েছিলেন সন্তোষ। আপাতত সে আশায় বুক বাঁধা ছাড়া আর কিছুই করার নেই তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়