শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরায় মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১,আহত-৩

সাতক্ষীরা প্রতিনিধি : [২] রোববার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৭ মে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

[৩] জেলার আশাশুনিতে মৎস্যঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন।

[৪] নিহতের নাম আব্দুল বারী (৬৫)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মৃত মোসলেম উদ্দীনের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আবুল হোসেন, রফিকুল ইসলাম ও মেহেদী হাসান।

[৫] নিহতের স্বজনরা জানান, গত ১৭ মে নছিমাবাদ গ্রামের আবুল হোসেন ও আব্দুল জলিলের মালিকানাধীন মৎস্য ঘেরটি একই এলাকার সন্ত্রাসী আব্দুল গফ্ফারসহ ১৭/১৮ জন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে গায়ের জোরে দখল করতে যায়। এতে আবুল হোসেন ও তার ভগ্নিপতি আব্দুলবারীসহ ৫/৬ জন বাধা দিলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে গুরুতর আহত হন আব্দুল বারী ও আবুল হোসেনসহ ৪ জন। স্থানীয়রা তাদেরকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে মারা যান আব্দুল বারী। এদিকে, আহত আবুল হোসেনের অবস্থাও আশংকা জনক। আহতরা বর্তমানে সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৬] আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি চলতি দায়িত্বে) মাহফুজুর রহমান জানান, এ ঘঁনায় আহত আবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান বাদী আসামী আব্দুল গফ্ফারসহ ১৭/১৮ জনের নামে এশটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আসামিদের গেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়