শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

সাদিকুর রহমান সামু : [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

[৩] জানা গেছে,উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ভাই আব্দুল মুকিত একই গ্রামের জাহিদ মিয়ার কাছে কিছু জমি বর্গা দেন। সেই জমিতে শনিবার বিকালে চাষ করতে তার দুই ছেলেকে নিয়ে কাজে নামেন জাহিদ। এ সময় জমির মালিক মুকিতের ভাই জলিলের নেতৃত্বে বশির ও কাশেম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি চাষে বাধা দেলে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে বর্গা চাষী জাহিদ মিয়া (৪০), তার স্ত্রী রেহানা বেগম (৩৫), দুই ছেলে জাবেদ মিয়া (১৬) ও জুনাব (১৪) এবং অপর পক্ষের আব্দুল জলিল (৪২) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৬) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়