শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ২১ মে, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে আইজিপির অনুদান

সুজন কৈরী : [২] করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। [৩] অনুদান পাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার প্রয়াত সিটি এডিটর হুমায়ুন কবির খোকন, একই পত্রিকার সিনিয়র সেন্ট্রাল ডেস্কের সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান। অনুদান পেয়ে সংশ্লিষ্ট পরিবারগুলো আইজিপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

[৪] বুধবার দুপুরে আইজিপির পক্ষ থেকে তিন সাংবাদিকদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন। এসময় নিহত সাংবাদিক আসলামের স্ত্রী ছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা, সিনিয়র তথ্য অফিসার একেএম কামরুল আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাংবাদিকদের যেকোনো সংকটকালে পুলিশ সদরদপ্তর পাশে থেকেছে। এরই অংশ হিসেবে করোনা সংক্রমণে মারা যাওয়া তিন সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন আইজিপি।

[৬] প্রসঙ্গত আসলাম রহমানের চেক গ্রহণ করেন তার স্ত্রী। আর ‍হুমায়ুন কবির খোকন এবং মাহমুদুল হাসান অপুর পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাদের চেক গ্রহণ করেন ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়