শিরোনাম
◈ ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা দেওয়ার নির্দেশ ◈ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে ভীষণ চাপের মুখে পুলিশ ◈ বাব আল-মানদাবে হুতিদের দখল, পিছু হটছেন ট্রাম্প? ◈ ছয় মাস পর চালু, একদিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল ◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবকিছু খুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত : রাশেদ খান মেনন

রায়হান রাজীব: [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, প্রথম তিন মাসে করোনা মোকাবিলায় সঠিক প্রস্তুতি না নেয়া এবং লকডাউন শিথিল করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

[৩] আমাদের ঠিক করতে হবে যে আমরা কোন প্রতিরোধে এগুচ্ছি। আমরা কি হার্ড ইমিউনিটির দিকে এগুচ্ছি। যদি হার্ড ইমিউনিটির পথ আমরা গ্রহণ করে থাকি সেটা খুব বেদনাদায়ক হবে। কারণ তাতে যে পরিমান মানুষকে সংক্রমিত হতে হবে এবং জীবন দিতে হবে সেই ক্ষতি আমরা সহ্য করতে পারবো না।

[৪] ইতোমধ্যে গার্মেন্টস, শপিং মল, দোকান ইত্যাদি খুঁলে দেয়া হয়েছে। গার্মেন্টস মালিকদের এতোই যদি ক্রয়াদেশ বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে তারা কারখানা চালাচ্ছে কীভাবে? আসলে তারা একটি অনৈতিক ভিক্তিতে এ কাজ করে জাতিকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে।

[৫] মেনন আরও বলেন, আমাদের সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য যে প্রচেষ্টা অব্যহত আছে সেক্ষেত্রে আমাদের জীবন জীবিকায় সমন্বয় করতে হবে। সেটা করতে গেলে ধাপে ধাপে পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকিপূর্ণ এলাকাকে আইসোলেট করে তার পরে আমাদেরকে এগুতে হবে।

  • সর্বশেষ