শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মহামারীর মধ্যে ইরান প্রতীকীভাবে আল-কুদস দিবস পালন করবে

রাশিদ রিয়াজ : [২] ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তার দেশে যে সব স্থানে করোনাভাইরাসের ঝুঁকি কম সেসব স্থানে এবার আল-কুদস দিবস পালন হবে জুম্মার নামাজে অংশগ্রহলেন মধ্যে দিয়ে। ফার্স নিউজ

[৩] প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ২১৮টি শহরে এবার আল-কুদস দিবস পালন হবে এবং এসব শহরকে করোনাভাইরাসে ঝুঁকি কম বলে সাদা শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। জুম্মার নামাজে অংশ নেয়ার আগে সব ধরনের পরিচ্ছন্নতা ও পরিশোধকের ব্যবস্থা থাকবে। তেহরান শহরে র‌্যালি বের হবে প্রতীকীভাবে।

[৪] তেহরান শহরে প্রতীকী মটরকারের শোভাযাত্রা পরিচালনা করবে ইসলামিক রিভলিউশান গার্ড। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে না।

[৫] ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আগামী ২২মে দিবসটি উপলক্ষে বক্তব্য রাখবেন।

[৬] করোনাভাইরাসের কারণে এবার ইরানে আল-কুদস দিবসের র‌্যালি বাতিল করা হয়েছে। সাইবারস্পেস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটি উপলক্ষে থাকবে নানা আয়োজন।

[৭] ইসরাইলি দখলদারদের হাত থেকে ফিলিস্তিন মুক্ত করতে প্রতি রমজানের শেষ জুম্মাবার আল-কুদস দিবস পালিত হয়ে থাকে। ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি আল-কুদস দিবস ঘোষণা করেন। বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও অনেক অমুসলিম দেশেও এ দিবসটি পালন হয়ে আসছে।

  • সর্বশেষ