শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কৃষকদের জন্য ভারতীয় রাস্তা ব্যবহারে সমঝোতায় পৌছেছে বিজিবি-বিএসএফ

ইসমাঈল হুসাইন ইমু : [২] রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভাতিয়াবিল নামক স্থানে বাংলাদেশী কৃষকরা (বিলভাতিয়া এবং শিয়ালমারা গ্রামের) আনুমানিক ৩ হাজার বিঘা জমিতে ধান চাষ করে থাকে। ওই এলাকায় ভারতীয় ভূখণ্ডের মাটির রাস্তা ব্যবহার না করে উক্ত স্থানে যাওয়া যায়না। গত ১৩ মে ধান কাটার কার্যক্রম শুরু হলে ২৪ বিএসএফ ব্যাটালিয়নের পিয়াজবাড়ী কোম্পানী কমান্ডার ভারতীয় ভূখন্ডের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে নিষেধ করেন।

[৩] বাংলাদেশি কৃষকদের এই সমস্যা সমাধানে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বিওপি কমান্ডার, কোম্পানী কমান্ডার এবং অধিনায়ক পর্যায়ে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করে কৃষকদের ধানক্ষেতে যাতায়াতের জন্য ভারতের ভূখন্ডের রাস্তা ব্যবহারের বিষয়ে সমঝোতা হয়। এরই ধারাবাহিতকায় বাংলাদেশী কৃষকরা বর্তমানে বিজিবির সহায়তায় ট্রলি ও মহিষের গাড়ী যোগে নির্বিঘ্নে ফসল আনা নেয়া করছে। বাংলাদেশী নাগরিকদের কল্যাণে সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়