শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষনের পর হত্যার অভিযোগ

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুর টঙ্গীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মধুমিতা রেললাইন সংলগ্নে ময়লার স্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা।

[৩] টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আজিবর রহমান(এস আই) শিশুটির লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন।

[৪] নিহত শিশুটির নাম চাঁদনি আক্তার(৬)।সে সুনামগঞ্জ জেলার শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

[৫] পুলিশ জানায়, চাঁদনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্রী।গত শুক্রবার দুপুর থেকে শিশু মেয়েটি নিখোঁজ ছিলো।পর দিন শনিবার সকালে স্থানীয়রা ময়লার স্তুপের উপর লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

[৬] নিহত শিশুর পিতা মামুন জানান, শুক্রবার দুপুর থেকে আমার মেয়েকে খুজে পাইনি।পরে এলাকার লোকজন লাশ দেখে আমাকে খবর দেয়।

[৭] টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর এখানে ফেলে যায় বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়েথানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে অতি দ্রুত ব্যাবস্থা নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ