শিরোনাম
◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট ◈ বহুমুখী সংকটে দেশের গ্যাস খাত, ৫০০ কোটির এলএনজি এখন ১২০০ কোটি টাকা ◈ কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন ◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেয়ার আহ্বান বিশ্বনেতাদের

সিরাজুল ইসলাম: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে পাঠানো চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তারা। আলজাজিরা

[৩] চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে তা যেন পেটেন্ট করা না হয়। এর ফর্মুলা যেন সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। এ জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এক হতে হবে। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংস্থার বার্ষিক সভায় বিষয়টি যেন প্রাধান্য পায়। টিকা যেন দ্রুত সব দেশের মানুষ বৈষম্য ছাড়াই পায়।

[৪] চিঠিতে সই করেছেন ১৪০ জনের বেশি বর্তমান ও সাবেক নেতা। তারা হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-অ্যাডো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী জা পিটার বালকেন্দে, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী জোসে ম্যানুয়েল বারোসা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী এলেন জনসন সেরলিফ, কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস প্রমুখ।

[৫] ফ্রান্সের বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি বৃহস্পতিবার বলেছে, করোনাভাইরাসের টিকা আবিষ্কার হলে তা প্রথমে দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে। কারণ ওয়াশিংটন কোম্পানিটিকে টিকা তৈরিতে অর্থায়ন করেছে। এ বক্তব্যে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

[৬] দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা বলেছেন, ধনী-গরীব বৈষম্য করে কাউকে টিকা থেকে বঞ্চিত করা উচিত হবে না।

  • সর্বশেষ