শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াইলেও বন্ধ করে দেয়া হলো মার্কেট ও দোকানপাট

নড়াইল প্রতিনিধি : [২] শুক্রবার (১৫ মে) সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে নড়াইলের মার্কেট ও দোকানপাট।

[৩] বৃহস্পতিবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ বন্ধের ঘোষণা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়।

[৪] নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকিংও করা হয়েছে।

[৫] এ ব্যাপারে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা জানান, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য, ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

[৬] প্রসঙ্গত, গত ১০ থেকে ১৪ মে নড়াইলে শপিংমলসহ সব ধরণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়