শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেহরির সময় অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হাতে ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট : [২] ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালানোর সময় সৃষ্ট সংঘর্ষে মারা গেছে ইহুদিবাদী ইসরায়েলের এক সেনা। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আটক অভিযান চালানোর সময় ফিলিস্তিনিরা পাথর ছুঁড়লে ওই সেনার মাথায় লাগে এবং সে মারা যায়। মঙ্গলবার সকালে জেনিন শহরের আব্দ এলাকায় অভিযান চালানোর সময় একটি ভবনের ছাদ থেকে ফিলিস্তিনিরা অমিত বেন ইয়াগাল নামে ২১ বছর বয়সী এক সোনার মাথায় পাথর মারে এবং সে মারা যায়।

[৩] ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে আটক করার অভিযান চালাতে যায় ওই শহরে। চার ফিলিস্তিনি এর আগে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছুঁড়েছিল বলে দাবি করছে ইহুদিবাদী সেনারা।পাথরের আঘাত লাগার পর হেলিকপ্টারে করে ইসরায়েলের একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে অমিত বে ইয়াগালাকে মৃত ঘোষণা করা হয়।

[৪] জেনিন শহরের আব্দ এলাকার এক ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের দৈনিক হারেৎজ পত্রিকাকে জানান, সেহরির সময় ইসরায়েলি সেনারা ওই এলাকায় পৌঁছায় এবং সেহরির কারণে বহু ফিলিস্তিনি জেগে ছিলেন। এসময় সংঘর্ষ শুরু হয় এবং ইসরায়েলের এক সেনা নিহত হয়। সূত্র : পার্সটুডে, বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়