শিরোনাম
◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১২ মে, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

ওয়ালি উল্লাহ : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ঘড়াইগ্রামের আহমদ হোসেনের মৃত্যু হয়েছে (৫৫) । তিনি হত্যা মামলায় গ্রেফতার ও গত দু মাস থেকে কারাগারে  বন্দি ছিলেন। করোনায় দেশে এখন পর্যন্ত ২৩৯ জনের মৃত্যু হলেও এ ভাইরাসের প্রথম কোনো বন্দির মৃত্যু হলো।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।

[৪] মৃত বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সোমবার রাতেই ওই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্রে জানা গেছে।

[৫] সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৬] সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মার্চ একটি খুনের মামলায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৮ মে (শুক্রবার) তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করেন।

[৭] পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়