শিরোনাম
◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইকে আজান নিয়ে জাভেদ আখতারের আপত্তি

মুসফিরাহ হাবীব: [২] লাউডস্পিকারে আজান দেওয়া বন্ধ করা উচিত, এতে অন্যের অসুবিধা হয় বলে মনে করেন বলিউডের বিখ্যাত গীতিকার, কবি, লেখক জাভেদ আখতার। সম্প্রতি একটি ট্যুইটে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

[৩] তিনি বলেন, ‘‘আমাদের বিশ্বাস ও সার্বভৌমত্বের একটি অবিচ্ছেদ্য অংশ আজান। কিন্তু তা যখন তীব্র লাউড-স্পিকারের মাধ্যমে কানে এসে পৌঁছায়, তখন অনেকের কাছেই তা অসুবিধার কারণ হতে পারে।”

[৪] তার মতে, ভারতে প্রায় ৫০ বছর মাইকে আজান নিষিদ্ধ ছিল, আর এখন মাইকেই আজান দেওয়া হচ্ছে। লকডাউনের সময় অন্তত এই লাউডস্পিকারের শব্দযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক- সে আশাই প্রকাশ করেছেন জাভেদ।

[৫] তিনি বলেন, “আজান গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে জড়িত যন্ত্রটি নয়।” মন্দিরে লাউড-স্পিকারের ব্যবহার নিয়েও একই মত জাভেদের। তার কথায়, “কোনো উৎসব হলে আলাদা কথা। কিন্তু রোজ রোজ এটি চলতে পারে না।” এর আগে বলিউড গায়ক সোনু নিগমও লাউড-স্পিকারে আজান দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন।

  • সর্বশেষ