শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১০ মে, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে চরম বোকামি হয়েছে : ডা. সাইফ উল্লাহ মুন্সী

মিনহাজুল আবেদীন : [২] শনিবার ডিবিসি টিভির টকশোতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান বলেন, এই মুহুর্তে গার্মেন্টস ব্যবসা সব থেকে ঝুঁকিপূর্ণ। কারণ এ খাত থেকে মানুষের মধ্যে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

[৩] অধ্যাপক মুন্সী বলেন, অব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। ক্রমান্বয়ে মানুষের মধ্যে শনাক্তের শঙ্কা দিনে দিনে আরও বাড়ছে। ফলে এর সব চাপগুলো হাসপাতালগুলোর ওপর পড়ছে।

[৪] তিনি বলেন, এ সংক্রমনের প্রভাব আগমী ১/২ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কারণ সংক্রমণের কোনো ঔষুধ বা ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি।

[৫] তিনি বলেন, বর্তমান লকডাউনের ওপর সব আস্থা রাখতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে মানুষকে বাধ্য করতে হবে।

[৬] তিনি আরও বলেন, এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সঠিকভাবে ভেবেচিন্তে নিতে হবে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারকে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়