শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে বালু চুরির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] জেলার কাজিপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ থেকে চুরি করে বালু বিক্রির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

[৩] শনিবার (৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৮ মে) রাতে কাজিপুর উপজেলার মেঘাই স্পার এলাকা থেকে ওই ছয়জনকে আটক করা হয়।

[৪] আটকরা হলেন- একই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সম্রাট, ট্রাকচালক আশিক, ভেকু চালক হাসান শ্রমিক ইউসুফ ও মিজান।

[৫] পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. হায়দার আলী জানান, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে মেঘাই স্পারের দক্ষিণপাশে নিচু জায়গায় মাটি ভরাট করা হয়েছিল। সেখান থেকে গোপনে রাতের আঁধারে বালু কেটে ট্রাকে করে বিক্রি করা হচ্ছিল।

[৬] কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জানান, পাউবোর চলমান যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে কয়েকদিন যাবত একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে বালু বিক্রি করছিল। পাউবো কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মেঘাই স্পার এলাকা থেকে ওই ছয়জনকে আটক করা হয়। এসময় একটি ট্রাক ও একটি মাটি কাটার এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ