শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে ভুট্টা চাষে উজ¦ল সম্ভাবনা দেখছেন কৃষকরা

মিনহাজুল আবেদীন : [২] বোরো ধানের চাষ করা জমিতেই কম খরচে ভুট্টা চাষ করছেন ফেনীর কৃষকরা। এতে প্রচুর লাভবান হচ্ছে তারা। দিন-দিন সম্ভাবনাময় হয়ে উঠছে ভুট্টা চাষ পদ্ধতি। সবাই এ চাষে আগ্রহ প্রকাশ করছে। বাসস

[৩] ফেনীর কাজিরবাগে ভুট্টা চাষী কৃষক আব্দুল হাই বলেন, বোরো মৌসুমে ধানের চেয়ে ভুট্টা চাষ বেশি লাভজনক। এছাড়াও একই জমিতে একইসময় সবজি চাষ করার সুযোগ রয়েছে। ফলে লাভ বেশি হচ্ছে।

[৪] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার ১৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২৫ হেক্টর, সোনাগাজীতে ৪৭ হেক্টর, ছাগলনাইয়া ২১ হেক্টর, পরশুরাম ৭ হেক্টর, দাগনভূঞায় ১৫ হেক্টর এবং ফুলগাজী ২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

[৫] কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা ও কৃষি সম্প্রসারণের প্রদর্শনীর মাধ্যমে চাষ হয়েছে ৩৪ হেক্টর। বাকি ১০৬ হেক্টর কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কৃষক ব্যক্তিগত উদ্যোগে করেছে। কৃষি কর্মকর্তা ও অফিসাররা নিয়মিত কৃষকদের ভুট্টা চাষে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। যাতে তারা ভুট্টা চাষে আরও বেশি আগ্রহী হয়।

[৬] কৃষি কর্মকর্তারা বলেন, ফেনীতে ভুট্টা চাষ দিন-দিন উন্নতির দিকে যাচ্ছে। সরকারের সহায়তা ও কৃষকের আগ্রহ বিদ্যমান থাকলে এই অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষে স্বাবলম্বী হয়ে উঠবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ