শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৮ মে, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বন্ধ দোকানের কর্মচারীদের বেতন দেয়ার আহ্বান দোকান মালিক সমিতির

মো. আখতারুজ্জামান : [২] বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, যেসব মার্কেট ও দোকান রমজানে বন্ধ রাখবে সেই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই বেতন-ভাতা পাবেন।

[৩] বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। প্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ, তারা আমাদের ডে-লেবার নয় তাদেরকে আমরা বেতনভুক্ত রেখেছি, তারা চাকরিজীবী। তাই মালিকরা যতটুকু পারেন তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা করে বেতন-ভাতা পরিশোধ করবেন। যদিও বর্তমান পরিস্থিতিতে মালিকদের অর্থ সংকট রয়েছে।

[৪] এর আগে গত সোমবার সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দিয়েছে। বলা হয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে সীমিত আকারে মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। শপিংমলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকতে হবে। বিকেল ৪টার মধ্যে দোকান-পাট ও শপিং মল বন্ধ করতে হবে।

  • সর্বশেষ