শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়মিত বুলেটিনে দেয়া হলো না মৃত্যুর তথ্য, জানানো হবে প্রেস রিলিজে

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ সংক্রমণ ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যসহ মৃত্যুর সংবাদ নিয়মিত ব্রিফিং বা পরবর্তী বুলেটিনে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদফতর। তবে বৃহস্পতিবার (৭ মে) বুলেটিনে মৃত্যুর তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। তারা বলেছে, আজই তা প্রেস রিলিজে জানিয়ে দেয়া হবে।

[৩] বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৪] নতুন শনাক্ত ও সুস্থ রোগীর সংখ্যা বলার পর তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’

[৫] বুধবার (৬ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছিল বলে সেদিনের বুলেটিনে জানায় স্বাস্থ্য অধিদফতর।

[৬] বৃহস্পতিবারের বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এই নমুনা পরীক্ষা করে ৭০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ১২ হাজার ৪২৫ জন।

[৭] এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।’ অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি গতকাল ভুলবশত আমাদের মোট যা পরীক্ষা করা হয়েছে, সেই বিষয়ে শনাক্তের ক্ষেত্রে বলেছিলাম – এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

  • সর্বশেষ