শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন ও উৎসব ভাতা দাবিতে রাজবাড়ীতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

কামাল হোসেন: [২] বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] হোটেল শ্রমিকরা বলেন, ২৫ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস ভাতা পরিশোধ করা না হলে তারা আন্দোলন করবেন। করোনার কারণে হোটেল বন্ধ হয়ে যাওয়ায় ২৪ মার্চ থেকে তারা বেতন পান না। বেতন ও উৎসব ভাতার দাবিতে হোটেল মালিক পক্ষকে চিঠি দিয়েও কোন প্রতিকার পাননি তারা। এছাড়া সরকারের কাছে এ দুঃসময়ে সহযোগিতা ও প্রনোদণা দেয়ার অনুরোধ জানান তারা।

[৪] মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রবিউল আলম মিনু, সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কালাম শিকদার ও দপ্তর সম্পাদক অমিতাভ প্রামানিকসহ কয়েকশ শ্রমিক। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ