শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দুই সভা আজ

সোহেল রহমান : [২] অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘বাজেট ব্যবস্থাপনা কমিটি’র ভিডিও কনফারেন্স এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভার্চুয়াল সভা উভয় বৈঠকেই সভাপতিত্ব করবেন সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম।

[৩] বেলা সাড়ে ১১টায় প্রথমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘বাজেট ব্যবস্থাপনা কমিটি’র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই কনফারেন্সে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও এর আওতাধীন সকল দপ্তর/সংস্থা/প্রকল্পের আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং আগামী ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের প্রক্ষেপন অনুমোদন করা হবে।

[৪] বাজেট ব্যবস্থাপনা কমিটি’র ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পরপরই বেলা সাড়ে ১২টায় করোনার অভিঘাত মোকাবেলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হবে।

[৫] এ সভায় রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে করোনাজনিত সম্ভাব্য আর্থিক ক্ষয়-ক্ষতি নিরূপনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজগুলো বাস্তবায়নে কর্ম-পরিকল্পনা প্রণয়ন, প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষয়-ক্ষতি নিরূপন এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকলে সেগুলো নিরসনে সুপারিশমালা প্রণয়ন করা হবে।

[৬] আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, অনুষ্ঠেয় ওই ভার্চুয়াল সভায় সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক অংশগ্রহণ করবেন।

  • সর্বশেষ