শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ১৪১ অটিস্টিক শিশু পেল সরকারি শিশু খাদ্য সামগ্রী

রহিদুল খান: [২] যশোরের চৌগাছার পাশাপোল শহীদ মসিয়ূর রহমান অটিস্টিক বিদ্যালয়ের ১৪১ জন শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শিশুখাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে এই শিশুখাদ্য বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

[৩]এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অটিস্টিক স্কুলটির সভাপতি পাশাপোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।২০১৫ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ১৪১ জন।

[৪] উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল অটিস্টিক শিশুকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪শ গ্রামের একটি মিল্কভিটার দুধ, ৫শ গ্রাম সুজি ও ৫শ গ্রাম করে চিনি শিশুখাদ্য হিসেবে দেয়া হচ্ছে। কিছুদিন পরে এসব শিশুদের খাদ্য কেনার জন্য সরকারি নগদ অর্থ সহায়তাও দেয়া হবে।

  • সর্বশেষ