শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার নতুন উপসর্গ

ডেস্ক নিউজ : [২] জীন গত ভাবে বেশ কয়েকবার নিজের পরিবর্তন ঘটিয়ে নতুন রুপ নিয়েছে করোনা ভাইরাস। এর সাথে সাথে পরিবর্তন হয়েছে এর উপসর্গগুলোর। এবার নতুন করে বিজ্ঞানীরা স্বল্প পরিচিত কিছু উপসর্গ সম্পর্কে সতর্ক করেছেন- এসব উপসর্গ ভাইরাসটি আপনার মস্তিস্কে প্রভাব ফেলছে তা নির্দেশ করতে পারে।

[৩] হেলথলাইনকে টেক্সাস হেলথ আর্লিংটন মেমোরিয়াল হাসপাতালের নিউরোলজিস্ট ডা. হালিম ফাদিল বলেছেন, ‘অনেক কোভিড-১৯ রোগীর নিউরোলজিক্যাল লক্ষণ রয়েছে বলে জানা গেছে যেমন: মাথাব্যথা, বিভ্রান্তি, খিঁচুনি এবং এমনকি স্ট্রোক।’

[৪] ভেন্টিলেটরের প্রয়োজন পড়ে এমন রোগীদের সাধারণত ডেলিরিয়াম (মতিভ্রম) প্রভাবিত করে, শরীরে কার্বন ডাই অক্সাইড তৈরির কারণে এমনটা ঘটে।

[৫] নিউরোলজিস্ট ডা. কেভিন কনার বলেছেন, ‘ডেলিরিয়াম রোগীদের শ্রাবণ হ্যালুসিনেশন, ভিজ্যুয়াল হ্যালুসিনেশন, সময় ও স্থানের বিভ্রান্তি, উৎকন্ঠা, চেতনার ওঠানামা, ঘুম-জাগ্রত চক্রের দুর্বলতা থাকতে পারে।’ তার মতে, ‘আইসিউতে থাকা বেশিরভাগ রোগীর (৮০ শতাংশ) কিছুটা মতিভ্রমের দশা হতে পারে।’

[৬] উদ্বেগজনক ব্যাপার হলো, ডেলিরিয়াম দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে এবং রোগীরা যারা এটি অনুভব করেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কম থাকে বলে মত বিশেষজ্ঞদের। ডেলিরিয়াম যদিও করোনাভাইরাসের পরিচিত একটি পার্শ্বপ্রতিক্রিয়া, তবে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে, এর চিকিৎসায় অব্যবস্থাপনা করা হচ্ছে।

[৭] হার্ভার্ড মেডিকেল স্কুলের মেডিসিনের অধ্যাপক ডা. শ্যারন ইনুই বলেছেন, ‘আমরা বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগীদের মধ্যে ডেলিরিয়ামের মহামারি দেখছি এবং এটি খুব বিশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে।’ তার মতে, ‘এর বেশিরভাগ অনিবার্য হতে পারে। আপনি যখন কাউকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তখন আপনি বিস্মৃত হওয়া রোধের সেরা চিকিৎসাগুলো অনুসরণ করতে পারেন না। বিষয়টি আমরা বুঝতে পারি। তবে আমি আমার সহকর্মীদের সাথে কথা বলে মনে করি যে, এর কিছুটি এড়ানো যায়।’

[৮] গবেষণায় দেখা গেছে, হাঁটাচলা মতিভ্রম কমাতে সহায়তা করতে পারে, যদিও রোগীরা ভেন্টিলেটরে থাকায় তা করাটা সহজ হয় না।

সুত্র : রাইজিং বিডি

  • সর্বশেষ