শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড ◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া সহজ করল চীন ◈ কোচ নি‌য়োগ নি‌য়ে জ‌টিলতা, পদত্যাগ করলেন পাও‌লো মালদিনি ও লিওনার্দো ◈ ঢাকার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জাল-জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর ◈ বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই ◈ ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আস‌ছে!

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৭ মে, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে শিশু অপহরণকারী আটক

সাইফুল আরিফ , মোহনগঞ্জ (নেত্রকোনা): [২] জেলার মোহনগঞ্জে আশিক (২৫) নামে এক শিশু অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই কন্যা শিশুটিকে তার কবল থেকে উদ্ধার করা হয়।

[৩] মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নে পাশের পাকা রাস্তা থেকে স্থানীয় গোলাম মোস্তাফা মেম্বারের সহায়তায় তাকে আটক করা হয়। ওই শিশুর বাবার অভিযোগে করা মামলায় বুধবার আশিককে আদালতে সোপর্দ করা হয়েছে। আশিক উপজেলার সোনারামপুর গ্রামের মৃত. দুলালের ছেলে। সে পেশায় একজন অটোরিক্সা চালক।

[৪] পুলিশ জানায়, খালিয়াজুরীর ইছাপুর এলাকার রাস্তা হতে মঙ্গলবার দুপুরে ওই শিশুটিকে জোর করে মুখ চেপে ধরে অটোরিক্সায় তুলে মোহনগঞ্জের দিকে আসছিল। পথে মাঘান ইউনিয়নে পাশের পাকা রাস্তা পৌছলে স্থানীয়রা টের পেয়ে মেম্বার গোলাম মোস্তাফার সহায়তায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আর অপহরণের শিকার ওই মেয়েকে থানায় নারী পুলিশের হেফাজতে রেখে তার মা-বাবাকে খবর দিলে তারা এসে মেয়েকে বুঝে নেন।

[৫] মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুলিশ-জনতার সচেতনতায় আজ নিশ্চিত একটি শিশু অপহরণ ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। এ ঘটনায় ওই মেয়ের বাবার দেয়া অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আশিককে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়