শিরোনাম
◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ ◈ সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ◈ যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে নারী-শিশুসহ ২৯ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর

মাহবুবুর রহমান : [২] নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে।

[৩] গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ওই রোহিঙ্গার দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। তার আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে একটি ছোট বোটে ভাসমান অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এর মধ্যদিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

[৪] নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দলকে আনা হয়েছে। সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে। এরপর তাঁদের শনিবার দিবাগত রাতে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তাঁরা সেখানে থাকবেন। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা দলটিতে পাঁচজন শিশু, ১৯ জন নারী ও পাচঁজন পুরুষ রয়েছেন।

[৫] এদিকে ভাসানচরে দায়িত্বপালনকারী একজন নৌ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বরুন মুঠোফোনে জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নিয়ে আসে। দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়