শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার: [২] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক সোমবার(৪ মে) শ্রীমঙ্গল থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] এই সময় সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোড, সোনার বাংলা রোড, নতুনবাজার, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানানো হয়।

[৪] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত আপনজন ষ্টোরকে ১ হাজার টাকা, নতুনবাজারে অবস্থিত জননী ষ্টোরকে ২ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত ইরফান ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

  • সর্বশেষ