শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মধ্যপ্রাচ্যে হঠাৎ নতুন করে তৈরি হওয়া ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও বাড়াতে পারে–এমন গুঞ্জনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ২৪ ডলার ৬০ সেন্টে। একই সঙ্গে আগামী আগস্টে সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ২৯ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের কদর থাকলেও সুদের হার চড়া থাকলে বিনিয়োগকারীরা বন্ড বা অন্যান্য খাতে ঝুঁকতে পছন্দ করেন, ফলে স্বর্ণের আবেদন কিছুটা কমে যায়। এর আগে সুদের হার কমানোর আভাসে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরে এলেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে সে হিসাব উল্টে গেছে। চলতি সপ্তাহের শুরুতেই তেলের দাম এক ধাক্কায় ১১ শতাংশ বাড়ায় বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

ফেডারেল রিজার্ভের অবস্থান পরিবর্তন নিয়ে বাজার এখন দোলাচলে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার ৭৩ শতাংশ সম্ভাবনা ধরে নিয়ে লেনদেন করছেন। ফেড গভর্নর লিসা কুক সম্প্রতি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না এলে সুদের হার বাড়াতে তিনি দ্বিধা করবেন না।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ ডলার ৭৮ সেন্টে নেমে এসেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।

  • সর্বশেষ