শিরোনাম
◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি

প্রকাশিত : ০২ মে, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ০২ মে, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্জনিয়াতে আবারও কাঠ ভর্তি গাড়ি আটক

হাবিবুর রহমান, রামু: [২] করোনা’র মহামারি সময়ও বসে নেই কাঠ চোরাকারবারিরা। রাত-বিরাতে বনের কাঠ কেটে পাচার করছে দেশের বিভিন্ন প্রান্তে।

[৩] এদিকে বনখেকোদের ধরতে করোনা’র এই মহামারীর সময়ও লকডাউনে থাকতে পারছে না উত্তর বন বিভাগ কক্সবাজারের কর্মকর্তা কর্মচারীরা।তারা বনের অবৈধ কাঠ পাচার বন্ধে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

[৪] শনিবার (০২এপ্রিল) ভোর রাতে বাঁকখালী রেঞ্জের গর্জনিয়া থিমছড়ি এলাকায় কক্সবাজার উত্তর বন বিভাগের বাকঁখালী রেন্জকর্মকর্তা মোঃ আতাইলাহীর নেতৃত্বে, একটি দল অভিযান চালিয়ে পাচারকালে প্রায় ১শত ঘনফুট অবৈধ গর্জন গোল কাঠ জব্দ করে।

[৫] অভিযান পরিচালনা করেন বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী ও সঙ্গীয় ফোর্স। বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী জানান, শনিবার (০২এপ্রিল) ভোর রাত ৩টার দিকে বাঁকখালী রেঞ্জের গিলাতলী বিটের গর্জনিয়ার থিমছড়ি এলাকা থেকে প্রায় ১শত ঘনফুট অবৈধ গর্জন গোলকাঠ বোঝাই ডাম্পার গাড়ি এক ঘন্টা ধাওয়া করার পর ডাম্পার গাড়ি চালক কৌশলে গাছ ফেলে গাড়িসহ পালিয়ে যায় । আমরা গাছগুলো জব্দ করে অফিস হেফাজতে নিয়ে আসি।

[৬] তিনি আরো বলেন, পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাইলে বন বাচাতে এগিয়ে আসুন। বন অপরাধীদের সামাজিক ভাবে বয়কট করুন। বিশ্বের এই ক্রান্তিলগ্নে করোনা থেকে বাঁচতে সবাই ঘরে থাকুন, আমাদেরকেও ঘরে থাকতে দিন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ