শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে মাটির নীচে মিললো ৫০৬ রাউন্ড গুলি ও চার্জার

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারের মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমারের বাড়ী থেকে গুলি গুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বুলেটের মধ্যে থ্রী নট থ্রী রাইফেলের ৩৮২টি, পিস্তলের ১২৩টি গুলি ও চার্জার ৪০টি রয়েছে।

[৩] গৃহিনী রুবী বেগম বলেন, তার স্বামী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দেড় বছর আগে মারা যান। তিনি স্থানীয় আঃ ওয়াহাবের কাছ থেকে জমি কিনে ২০ বছর আগে বাড়ী নির্মাণ করেন। বৃহস্পতিবার টয়লেটের হাউজ খননের জন্য দুই জন শ্রমিক কাজ করছিলেন। ৩-৪ ফুট খুঁড়তেই গুলি গুলো পাওয়া যায়।

[৪] শ্রমিক হুমায়ুন কবির বলেন. মাটি খুঁড়তে গিয়ে দুই জায়গায় গুলি গুলো পাওয়া গেছে। সাথে সাথে থানায় খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।

[৫] স্থানীয় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো গুলি গুলো পুঁতে রাখা হয়ে থাকতে পারে। ওই জায়গার মালিক আব্দুল ওয়াহাবের এক ছেলে কামাল হোসেনও মুক্তিযোদ্ধা ছিলেন।

[৬] পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ৫০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে জানা যাবে গুলি গুলো তাজা আছে কিনা। তবে সেগুলো ড্যামেজ বলে ধারনা করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ