শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে শিশুকে গলাকেটে হত্যা, মা আটক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে মো. মাহমুদুল্লাহ নামে ৮ মাস বয়সী একটি শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির মা মুক্তা পারভীনকে (২১) আটক করেছে পুলিশ।

[৩] বুধবার সকালে শাহজাদপুর পৌর শহরের থানাঘাট এলাকা থেকে মা মুক্তা পারভীনকে আটক করা হয়।

[৪] মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে।

[৫] শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, দাম্পত্য কলহের জের ধরে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মা মুক্তা পারভীন পলাতক ছিলেন। বুধবার ভোরে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়েছে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ