শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন করোনায় মৃত বাংলাদেশি ডাক্তারের ছেলে ইনতিসার চৌধুরী

ডেস্ক রিপোর্ট : [২] মৃত্যুর প্রায় ৩ সপ্তাহ পর এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমা চাইলে সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

[৩] ইনতিসার চৌধুরীর পিতা মৃত আব্দুল মাবুদ চৌধুরী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচসের একজন চিকিৎসক ছিলেন। তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ব্রিটেনে সরকারি হিসেবে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার করোনা ভাইরাসে মারা গেছেন।

[৪] আব্দুল মাবুদ চৌধুরী তার মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর অভাবের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বর্তমান সঙ্কটে ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইন কর্মীদের কাজের প্রশংসা করে বলেছেন, সমস্যার সমাধানে তারা সর্বক্ষণ কাজ করে চলেছেন।

[৫] ইনতিসার চৌধুরী বলেন, ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এটা কোনো দোষ স্বীকার নয়। এতে আপনি আরো বেশি মানবিক হয়ে ওঠবেন। আজকের সংবাদ সম্মেলনে আপনি কি দয়া করে আমার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন। এর জবাবে হ্যানকক বলেছেন, ফ্রন্টলাইনে যারা কাজ করছেন পরিস্থিতি উন্নয়নে তাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। কালের কণ্ঠ

  • সর্বশেষ