শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিষেধক ছাড়া টোকিও অলিম্পিক আয়োজন অনিশ্চিত

মাজহারুল ইসলাম : [২] এমনটিই জানিয়েছেন জাপানের মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ইয়োশিটাকে ইয়োকোকুরা। করোনা ভাইরাসের কারণে ২০২১ সালের জুলাই পর্যন্ত পিছিয়ে গেছে ২০২০ সালের টোকিও অলিম্পিক আসর।

[৩] করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি জাপান। সেখানকার হাসপাতালগুলো এখন করোনা রোগীতে ভরা। চলছে জরুরি অবস্থা । এই অবস্থায় সামনের বছর কোনো প্রতিষেধক ছাড়াই অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মনে করেন ইয়োকোকুরা।

[৪] তিনি বলেন, আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রতিষেধক আর ওষুধ বের হয়ে যাবে। ভাইরাসটি আসল সময়ে উপস্থিত হয়েছে। শুধু যদি জাপানে করোনা নিয়ন্ত্রণ করা হয় আর বাকি দেশগুলোতে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রেও অলিম্পিক আয়োজন কঠিন হয়ে যাবে।

[৫] বিশেষজ্ঞরা বলছেন করোনার কার্যকরী ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার করে তা ব্যবহার উপযোগী করতে ১২ থেকে ১৮ মাস সময় লেগে যেতে পারে। বর্তমানে যেভাবে এগোচ্ছে করোনা ভাইরাস, সেভাবে এগোতে থাকলে ২০২১ সালেও অলিম্পিক সম্ভব নয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির প্রধান ইয়োসিরো মরিও।

[৬] জাপানের ক্রীড়া দৈনিক নিক্কান স্পোর্টসকে সাক্ষাতকারে মরি জানিয়েছেন, কোনো কারণে ২০২১ সালেও অলিম্পিক পেছালে সেটা আর আয়োজনই সম্ভব নয়ই, ২০২২ সালেও সম্ভব নয়। এমন হলে আয়োজনটি বাতিল হয়ে যাবে।চ্যানেল আই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়