শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার এক হাজার পরিবার পেলো জাপানের খাদ্য উপহার

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি:[২] সোমবার দিনভর জেলার বিভিন্ন এলাকার এসব খাদ্য উপহার বিতরন করেন মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড নামের সংস্থাটি। খাদ্য উপহার পেয়ে আনন্দিত অসহায় পরিবারের সদস্যরা।

[৩] সংস্থাটির প্রতিনিধিরা জানান, গত রবিবার থেকে রাতভর প্রতি পরিবারের জন্য খাবার সামগ্রী প্যাকেট করেন। পরে তালিকা ধরে বিভিন্ন এলাকায় খাবার সামগ্রী নিয়ে পৌঁছে যান। প্রতিটি প্যাকেটে খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে ৫ কেজী চাল, ২ কেজী আলু, ১ লিটার তেল, ১ কেজী পেয়াজ, ১ কেজী লবন।

[৪] পরে প্যাকেট করা খাবারগুলি আজ সোমবার বেলা ১১ টায় প্রথমে কুমিল্লার ব্রাহ্মনপাড়ার দুলালপুর এলাকায় আড়াই’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে দুপুরে নগরীর বাগিচাগাঁও এলাকায় ১’শ পরিবার বিকেলে রেইসকোর্স ২’শ, কালিয়াজুড়ি ১’শ, সোয়াগাজীতে ১’শ, মোগলটুলীতে ১’শ , ক্যান্টনমেন্ট ডাকলা পাড়ায় ৫০ ও বরুড়ার হোসেন ১’শ পরিবারের মাঝে খাবার সামগ্রীগুলো বিতরণ করা হয়।

[৫] মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার জিয়াউল হাসান বনি জানান, মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড সব সময়ই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আসছে। কোবিড-১৯ এর মত বৈশ^য়িক সমস্যায় জাপান বাংলাদেশের সাথে রয়েছে। লকডাউনে বাংলাদেশে যারা গৃহবন্দি রয়েছে মুশাসি বাংলাদেশ

[৬] জাপান লিমিটেডের পক্ষ থেকে ওই রকম এক হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রাখতে মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেড বদ্ধ পরিকর। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়