শিরোনাম
◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিখরে উঠেও শিকড়কে ভোলেননি, করোনার দুঃসময়ে রাস্তার মানুষের পাশে রানু মণ্ডল

মাজহারুল ইসলাম : [২] নেটদুনিয়ায় নিজের গানের জন্য ছেয়ে গিয়েছিলেন রানু মন্ডল। তাঁর চড়াই উতরাইয়ের জীবনে এবার দেখা গেল রানু মন্ডলের মানবিক রুপ। করোনার প্রকোপে যখন গোটা বিশ্বের পরিস্থিতি খুবই সঙ্কটজনক। ঠিক তখনই অসহায় গরীব মানুষদের পাশে এসে দাঁড়ালেন তিনি। আজবাংলা

[৩] তার এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মিঠু রোজারিও। যদিও একসময় নেট দুনিয়ায় যারা রানু মন্ডলের বেশ কিছু বিতর্কিত মন্তব্যে ক্ষিপ্ত ছিলেন, তারাও রানু মন্ডলের এই উদ্যেগ ও মানবিক দিকের প্রশংসা করছেন। একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, ঈশ্বরের দয়াতে আমি সাহায্যে করতে পারছি তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ থাকব।

[৪] আমি যেমন মানুষকে উপহার দিচ্ছি বা সহায়তা করছি, অমি চাই অন্যান্য মানুষেরা এইভাবে মানুষের সহায়তা করুক। শুধু তাই নয় তিনি এও বলেন, মানুষ মানুষের পাশে দাড়াবে এটা খুবই সাধারণ ব্যাপার। মানুষ মানুষকে ভালোবাসবে তার থেকে বড় কিছু আর নেই। যেখানে ভালোবাসা সেখানেই ভগবান। ভগবান মানেই ভালোবাসা। মানুষের সততার ফল কখনও বৃথা যায় না।মানুষ সৎ কর্ম করলে এক সময় তার সুফল পাবে।

 

  • সর্বশেষ