শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে ২ ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

আরমান কবীর : [২] টাঙ্গাইলে টিসিবি’র পণ্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে দুই ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

[৩] শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ও আরিফুর ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই আর্থিক জরিমানা করেন।

[৪] টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

[৫] এ প্রসঙ্গে র‌্যাব কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইল জাহাঙ্গীর এন্টাপ্রাইজ ও মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্লা বাজারে আবুল বাশার ট্রের্ডাস এর গোডাউনে টিসিবি’র পন্য অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

[৬] এতে দুটি গোডাউনে বিপুল পরিমান টিসিবির পন্য মজুদ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার এবং আবুল বাশার ট্রের্ডাস এর মালিক আবুল বাশারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়