শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেত্রাঘাত নিষিদ্ধ করেছে সৌদি আরব [২] দেয়া হবে জেলজরিমানা

সিরাজুল ইসলাম : [৩] সুপ্রিম কোর্ট এ নির্দেশনা জারি করেছে। এরপর আইন সংশোধন করা হচ্ছে। বিবিসি

[৪] এটাকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কাজের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

[৫] ভিন্নমত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। রাজপরিবারের সমালোচনা করলেই নাগরিকদের গ্রেপ্তার করা হয়।

[৬] ২০১৫ সালে বøগার রাইফ বাদাউয়িকে জনসম্মুখে এক হাজার বেত্রাঘাত করার আদেশ দেয়া হয়। কয়েকবার আঘাতের পরই তিনি মুমূর্ষ হয়ে পড়েন। এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। পরে বাকি শাস্তি কার্যকর করা হয়নি। তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও ইসলাম অবমাননার অভিযোগ করা হয়।

[৭] শুক্রবার দেশটির প্রখ্যাত মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল-হামিদ জেলের মধ্যেই স্ট্রোক করে মারা যান। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে।

[৮] বেত্রাঘাতের শাস্তি উঠে গেলেও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও উজ্জ্বল নয়।

  • সর্বশেষ