শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কৃষিশ্রমিকের বেশে পতেঙ্গা থেকে দুই বাস মানুষ এলো কেন্দুয়ায় [২] জরিমানা ১ লাখ, দুই বাস জব্দ

নজরুল ইসলাম : [৩] কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে সরকার কৃষি শ্রমিকদের যাতায়াত সহজীকরণের নির্দেশনা দিয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে কৃষি শ্রমিক সেজে লকডাউন ভেঙ্গে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বহিরাগত লোকজন।

[৪]  বুধবার চট্টগ্রামের পতেঙ্গা থানা থেকে দুই বাসভর্তি লোক কৃষি শ্রমিক সেজে নেত্রকোণার কেন্দুয়ায় প্রবেশ করেছে। সাহিতপুর বাজারে পুলিশের চেকপোস্টে তাদের থামানো হয়। পরে দেখা যায়, এদের অধিকাংশ গার্মেন্টসকর্মী ও অন্যান্য পেশার লোক। যাদের বেশিরভাগের বাড়ি কেন্দুয়ার বিভিন্ন এলাকায়।

[৫] সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর অধীনে বাস দুটির চালক ও যাত্রী পরিবহনকারী ব্যক্তিদের মোবাইল কোর্টে ২টি মামলায় ৫০,০০০ করে মোট ১,০০,০০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

[৬] যাত্রী পরিবহনকারী গরীবুল্লাহ চয়েস ও মায়ের আঁচল পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ