শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর সেনবাগে ১৫ বস্তা চালসহ দুই আওয়ামী লীগ নেতা আটক

মাসুদ আলম : [২] মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নবীপুর ইউনিয়ন থেকে তাদের আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খান। এসময় ৩টি খালি বস্তাসহ উদ্ধার করা হয়।

[৩] ওএমএস’র ডিলার শাহজাহান সাজু এবং ইসমাইল হোসেন খান নবীপুর ইউনিয়নের হত দরিদ্রদের তালিকায় না রেখে এমন লোকদের তালিকায় রাখা হয়েছে যাদের অনেকে এ চাল উত্তোলন করে না। পরবর্তীতে উত্তোলন না করা এ চাল বেশি দামে বিক্রি করা হয়। এছাড়া, করোনার এই সময়েও তারা কার্ডধারীদের কাছ থেকে প্রতি বস্তায় ৩০ টাকা করে বেশি রেখেছেন। খবর পেয়ে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেমালিকা চাকমার নেতৃতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ