শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাল বৈশাখী ঝড়ে পটুয়াখালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি : [২] উপজেলার সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে কাল বৈশাখী ঝড়ের কবলে পরে তিনটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ সময় অন্য একটি ট্রলার ঐ তিন ট্রলারের ১৫ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জাল ও ট্রলার উদ্ধার করতে পারেনি তারা।

[৩] চরআন্ডা ইউনিয়ণ যুবলীগ সভাপতি তুহিন হাওলাদার জানান,বেলা ১২টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বঙ্গোপসাগরে মাছ ধরারত ট্রলারগুলো কিনারে ফিরতে চেষ্টা করে।

[৪] কিন্তু ঢেউয়ের তোড়ে রাজিব প্যাদার একটি,কবির প্যাদার একটি এবং সাহাবুদ্দিন হাওলাদারের একটি ট্রলার ডুবে যায়। পেছনে অন্য একটি ট্রলার ডুবে যাওয়া তিন ট্রলারের ১৫ জন জেলেকে উদ্ধার করে নিয়ে আসে।

[৫] ডুবে যাওয়া ট্রলারের মালিক কবির প্যাদা জানান,জাল ট্রলার এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভভ হয়নি। কোনো জেলে নিখোজও নেই। সাগর শান্ত হলে ট্রলার উদ্ধারে বের হবেন তারা।

[৬] এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি কাছে জানতে চাইলে তিনি এ ধরনের কোন সংবাদ পাননি বলে সাংবাদিকদের জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ