শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রসব যন্ত্রণায় কাতর নারীকে ওসি নিজ গাড়িতে হাসপাতালে নিয়ে যান

মৌরী সিদ্দিকা : [২] ভারতের বীরভূমে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে হাসপাতাল পৌঁছে দিলেন বীরভূমের লোকপুর থানার ওসি রমেশ সাহা । বীরভূমের লোকপুর থানার পুলিশের মানবিক মুখ দেখলো এলাকাবাসী ।

[৩] লোকপুর থানার চুয়াগড় গ্রামের গর্ভবতী মহিলা জবা বাউরি প্রসব যন্ত্রনায় কাতরাচ্ছিলেন। কিন্তু এই লকডাউন এর সময় কোন গাড়িই পাওয়া যাচ্ছিলো না জবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ফলে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন জবার পরিবার। স্থানীয় এক আশা কর্মীর মাধ্যমে খবর দেয়া হয় লোকপুর থানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জবার বাড়িতে পৌঁছান লোকপুর থানার ওসি রমেশ সাহা। তিনি ওই রাতে নিজ গাড়িতে করেই ওই মহিলাকে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। নিজেই স্ট্রেচার ঠেলে রোগীকে নিয়ে যান চিকিৎসকের কাছে। সেখানে ওই প্রসূতি জন্ম দেন কন্যা সন্তানের।

[৪] এখন ওই মহিলা সুস্থ আছেন বলে জানা গেছে। মহিলার পরিবারের লোকেরা কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ওসির এই মানবিক মুখ দেখে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। সূত্র : নিউজ১৮বাংলা

  • সর্বশেষ