শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভেতরও ফিলিস্তিনি বন্দিদের ওপর নৃশংসতা চালাচ্ছে দখলদার ইসরাইল

ইসমাঈল আযহার: [২] নারী ও শিশুসহ বন্দী ৫৮০০ নিরপরাধ মানুষ

[৩] ফিলিস্তিনি বন্দীদের অবস্থা শোচনীয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সম্প্রতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের সঙ্গে বন্দী-বিনিময়ের প্রস্তাব দিয়েছে যাতে অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করা যায়। শর্ত-সাপেক্ষে প্রস্তাব মেনে নিলেও আলোচনার নামে ইসরাইলি নেতারা ধোঁকা দিতে পারে বলে আশঙ্কা করছে হামাস। কুদস নিউজ

[৪] ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিটি জানিয়েছে, ইসরাইলিদের কারাগারে ৫ হাজার ৮০০ নিরপরাধ ফিলিস্তিনি বন্দী রয়েছে। যাদের ৬২ জন নারী ও ২০০ জন শিশু। আল কুদস ডটকম

[৫] ফিলিস্তিনি স্বশাসন-কর্তৃপক্ষের শাসিত এলাকার বাইরে রাখা এই ফিলিস্তিনি বন্দীদের ওপর সব ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে বর্ণবাদী ইসরাইল। ৫৪০ জন ফিলিস্তিনি বন্দীকে প্রহসনের বিচারে কয়েকবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলের পৈশাচিক নানা নির্যাতন, অবহেলা ও হামলার শিকার হয়ে মারা গেছেন ২২২ জন নিরপরাধ ফিলিস্তিনি বন্দী। এদের ৬৭ জন মারা গেছেন চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা না থাকায়। আল কুদস ডটকম

[৬] সম্প্রতি ইসরাইলি কারাগারের অসুস্থ চিকিৎসক ও কারারক্ষীদের মাধ্যমে ৪ ফিলিস্তিনি বন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আল কুদস ডটকম

  • সর্বশেষ