শিরোনাম
◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে নতুন ৪জন আক্রান্তসহ ২৩জন করোনা রোগী শনাক্ত

মাদারীপুর প্রতিনিধিঃ [২] এদের মধ্যে একজন শিশু রয়েছে।এনিয়ে মাদারীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩জন।

[৩] বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন মাদারীপুর জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪জন। এদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে একজন, ঝাউদি ইউনিয়নে একজন এবং ধুরাইল ইউনিয়নে একজন আক্রান্ত হয়েছে। এছাড়াও রাজৈর উপজেলা বাজিতপুরে তিন বছর বয়সী এক শিশু আক্রান্ত হয়েছে।

[৪] রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় শনাক্ত হওয়া করোনা রোগীকে গত শনিবার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তার স্ত্রী ও শিশু ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে শিশুর পজিটিভ ও স্ত্রী করোনা নেগেটিভ আসে। তারা এখন রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

[৫] তবে কিছুটা বিপাকে পড়েছেন ডাক্তার, কারণ প্রত্যেককে আলাদা ওয়ার্ডে রাখতে হচ্ছে। যেহেতু শিশুটি এখন অনেক ছোট তাই কিছুটা বিপাকে পড়েছেন ডাক্তাররা তবে শিশু ছেলের কাছে তার মা আছেন।

[৬] রাজৈর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিঠুন বিশ্বাস জানান, রাজৈর করোনাভাইরাস আক্রান্ত একটি ব্যক্তির শিশু সন্তানের করোনাভাইরাস পজেটিভ। তবে তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়