শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১২:০৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালির ক্যাস্তেলভেত্রোর পর মডেনা এলাকায় আবারও পানির কল থেকে বের হলো রেড ওয়াইন (ভিডিও)

ইয়াসিন আরাফাত : [২] ঘটনাটি ঘটেছে ইতালির মডেনা এলাকার নিকটবর্তী একটি গ্রামে। সম্প্রতি ওই গ্রামের কয়েকটি বাড়িতে কল খুলতেই সেখান থেকে পানির বদলে গল গল করে রেড ওয়াইন পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে ওই গ্রামের চারিদিকে।এর ফলে লকডাউনের মাঝেই উৎসবে মাতেন গ্রামবাসিরা। ইতালিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইউরো নিউজ

[৩] পুড়ো ইতালি জুড়ে চলছে লকডাউন।এই পরিস্থিতিতে পানির কল থেকে রেড ওয়াইন পেয়ে বেজাই খুশি গ্রামের বাসিন্দারা। ওই খবর শুনার পর রেড ওয়াইন সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু সেই সুখ বেশিক্ষণ টেকেনি গ্রামবাসিদের কপালে। ঘণ্টা তিনেক পড়েই কল থেকে ওয়াইন পড়া বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ওই ওয়াইন প্রস্তুতকারী সংস্থার কত ক্ষতি হয়েছে, তা জানা না গেলেও গ্রামের অনেকের বাড়িতেই লকডাউনের বাজারে কয়েক দিন গলা ভেজানোর যথেষ্ট রসদ মজুদ রয়েছে।

[৪] জানা গেছে, স্থানীয় একটি মদ তৈরির কারখানায় ওয়াইনের রিজার্ভ ট্যাঙ্ক ফুটো হয়ে গিয়ে কোনও ভাবে সেটি গ্রামের পানি সরবরাহের পাইপের সঙ্গে মিশে যায়। ফলে গ্রামের ২০টি বাড়ির কল থেকে পানির বদলে রেড ওয়াইন পড়তে শুরু করে। গোটা গ্রাম যখন কল থেকে ওয়াইন পড়ার খবরে মাতামাতি করছে, তখন বিষয়টি টের পেয়ে যান ওই ওয়াইন তৈরির কারখানার ইঞ্জিনিয়াররাও। ঘণ্টা খানেকের মধ্যে রিজার্ভ ট্যাংকটি মেরামত করে ফেলেন তারা। এরপর কল থেকে স্বাভাবিক নিয়মেই পড়তে শুরু করে পানি।

[৫] এর আগে ইতালির উত্তরাঞ্চলীয় শহর ক্যাস্তেলভেত্রোর পানি সরবরাহ লাইনে কয়েক ঘণ্টা ধরে পানির বদলে আসতে থাকে রেড ওয়াইন। স্থানীয় ওয়াইনারিতে কারিগরি ত্রুটির কারণে একেবারে প্রস্তুত হয়ে যাওয়া ১ হাজার লিটার ওয়াইন পানির লাইনে মিশে যায়। সিএনএন বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়