শিরোনাম
◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সার্বিয়াতে করোনা নিয়ন্ত্রণ মডেল পাঠালো চীন

মুসা আহমেদ: [২] বন্ধু রাষ্ট্র হওয়ায় সার্বিয়াকে করোনামুক্ত করার জন্য দেশটিতে মাঠ পর্যায়ে সহায়তা দিচ্ছে চীন। ওয়াশিংটন থেকে তীব্র সমালোচনার পর পরই নিজেদের শক্তিশালী প্রমাণ করতেই সার্বিয়াকে প্রত্যক্ষ সহায়তা দিচ্ছে শি জিনপিংয়ের দেশটি। রয়টার্স

[৩] এ বিষয়ে আলবার্টস চায়না ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও সাবেক কানাডার ক‚টনীতিবিদ গর্ডন হোল্ডেন বলেন, এটা নিঃসন্দেহে বলা যায়, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য চীনই করোনার মত মহামারি ছড়িয়েছে বিশ্বব্যাপী। এ ধরণের আন্তর্জাতিক সঙ্কট সৃষ্টি করে নিজেদের তৈরি করা মডেলে অন্যান্য দেশগুলোকে ব্যবহারের জন্য চাপও দেবে চীন।

[৪] এ ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, সার্বিয়াতে চীনা মডেল পাঠানো হয়েছে উহানের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে করোনা নিয়ন্ত্রণে যাতে সহায়তা করা যায়। বিশ্বব্যাপী নিজেদের মডেল রপ্তানি করা এর উদ্দেশ্য নয়।

[৫] গেলো মাসে চীনের ছয়জনের একটি মেডিকেল টিম এয়ার সার্বিয়া জেটে করে সার্বিয়ার বেলগ্রেডে গিয়েছিলো। সেসময় বেলগ্রেডে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিক মন্ত্রীদের নিয়ে তাদের লালগালিচা সংবর্ধণাও দেন। এসময় এলবো বাম্প অভিবাদনের পরে প্রথমে সার্বিয়ার পতাকার পরে চীনের পতাকায় চুম্বনও করেন ভুসিক।

[৬]সার্বিয়া ছাড়াও কম্বোডিয়া, ইরান, ইরাক, লাওস, পাকিস্তান ও ইতালিতেও পাঠানো হয়েছে চীনের বেশ কিছু মেডিকেল টিম। এছাড়ও করোনা মোকাবেলায় সহায়তা করতে গেলো সপ্তাহে ফিলিপাইনে ১২ সদস্যের একটি টিম পাঠিয়েছিলো চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়